ঝিনাইদহের কালীগঞ্জে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের পক্ষে নৌকা প্রতিকে গণসংযোগে এক হাজার মটর সাইকেল শো-ডাউন বের হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণ রোডস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফের নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন বের হয়ে নলডাঙ্গা,জামাল, কোলা, নিয়ামতপুর, মালিয়াট ও রায়গ্রাম ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন,সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর-আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মন্টু,উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিবলী নোমানী, ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন, আযুব হোসেন, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, আবুল কালাম আজাদ, মহিদুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্র্রাপ্ত) আনিচুর রহমান মিঠু মালিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল, কালীগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, দপ্তর সম্পাদক বাবুল আক্তারসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন
নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র : মাইলাম
সংগৃহীত খবর-- ১০ বছর ধরে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এ ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রবর্তন করতে হবে। আসন্ন নির্বাচন একটি কঠিন পরীক্ষা। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র এবারের নির্বাচনকে একতরফা হতে দিবে না। নির্বাচনের বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র”। শনিবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এমন অভিমত তোলে ধরেন উড্রো উইলসন সেন্টারের সিনিয়র স্কলার এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। ফোর্জহেইমার হাউসে অনুষ্ঠিত ‘ইম্প্লিকেশন্স অব টার্গেটিং মিডিয়া এন্ড জার্নালিস্টস অন হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি’ শীর্ষক সেমিনারের আয়োজক বাংলাদেশ প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব নর্থ আমেরিকা (বিডিপিএএনএ) এবং হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিলেশন কাউন্সিল (আইআরসি)। বিডিপিএএনএ প্রেসিডেন্ট মোজাম্মেল আল হোসাইনি এবং আইআরসি প্রেসিডেন্ট এলিসা এনিস যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্য প্যানেল আলোচন...
Comments
Post a Comment