সংলাপে ইতিবাচক অগ্রগতি

গতকালের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


তিনি আরো জানান, চাইলে ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা। 


মির্জা ফখরুল বলেন, আমরা সংলাপে অংশ নিয়েছি। তবে আলোচনা যতটুকু হয়েছে তাকে আমি ও আমার দল বিএনপি আমরা সন্তুষ্ট নই।

আজকের সংলাপে ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধিদলে বিএনপির ৭ জন শীর্ষ নেতা সংলাপে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও আবদুল মঈন খান।


বহুল আলোচিত সংলাপ চলমান থাকবে বলে জানানো হলেও গণভবনে অনুষ্ঠিত সাড়ে তিন ঘণ্টার আলোচনায় বড় ধরনের কোনো ফল বেরিয়ে আসেনি। তবে সভা-সমাবেশে বাধা না দেওয়া, গণগ্রেপ্তার বন্ধ করা এবং এখন থেকে আর নতুন মামলা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এ ছাড়া তিনি বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকাও চেয়েছেন। সংলাপ শেষে দুই পক্ষের নেতারা এসব তথ্য জানিয়েছেন।সংলাপে অংশ নেওয়া নেতারা জানান, জাতীয় ঐক্যফ্রন্টের ১ নম্বর দাবি—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো সংবিধানবিরোধী। ঐক্যফ্রন্টের এক নেতা বলেন, ‘‘ওই দাবি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমার সঙ্গে সংলাপ করতে এসে আমারই মাথা কেটে নিতে চান! ঠিক আছে আমি থাকলাম না, কিন্তু আনবেন কাকে?’ ঐক্যফ্রন্টের নেতারা তখন বলেন, চাইলে এ বিষয়ে আলোচনা করে সংবিধানের মধ্যে থেকেই একটা পথ বের করা যায়। ফ্রন্টের নেতারা তখন মত দেন, নির্বাচনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা দরকার। এ জন্য একটা কমিটি করার দাবি তোলেন তাঁরা। ড. শাহদীন মালিক এবং ড. আসিফ নজরুলকে যুক্তফ্রন্টের পক্ষে কমিটির সদস্য প্রস্তাব করে কমিটি গঠনের কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।”

Comments

Popular posts from this blog

সিট ভাগাভাগি কতটা ভোগাতে পারে বিএনপিকে?

৪৪ দেশের মধ্যে ১৮টি দেশে যেতে ভিসার প্রয়োজন হবে না

বাংলার ইতিহাসে বিরল