সিট ভাগাভাগি কতটা ভোগাতে পারে বিএনপিকে?
নির্বাচন করার সিদ্ধান্ত ঘোষণার পরদিন অর্থাৎ সোমবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করছে বিরোধী দল বিএনপি। বিশেষ দ্রস্টব্য।।।।।। আমাদের ব্লগটা সাসক্রাইব করে রাখুন সব সময় গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের জন্য।। ধন্যবাদ এখানে আসার জন্য।। মন্তব্য করতে ভুলবেন না কোন সমস্যা থাকলে বলবেন।। এবং যদি কেও ব্লগে লিখতে চান সবাইকে আমন্ত্রন রইল।।। তবে রোববারই বিএনপি নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে, শরীকদের সাথে জোটবদ্ধ-ভাবেই তারা নির্বাচন করবে। কিন্তু আসন ভাগাভাগির সমীকরণ কি দাঁড়াতে পারে? কতটা কঠিন হতে পারে সেই ভাগযোগ? কতটা ছাড়া দিতে প্রস্তুত বিএনপি? জোটবদ্ধ নির্বাচনের অভিজ্ঞতা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এবার বিএনপিকে জটিলতর এক জোট-রাজনীতি সামাল দিতে হবে। কারণ, পুরনো ২০-দলীয় জোটের পাশাপাশি এখন তারা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন আরেকটি ভিন্নধর্মী জোটের অংশ। বিএনপির নীতিনির্ধারকদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলার কাদির কল্লোলকে বলেছেন, শরীক দলগুলোর সাথে প্রাথমিক কিছু আলোচনার ভিত্তিতে তাদের দল মনে করছে, শরীকদের ৫০ থেকে ৬০টি আসন দিতে হতে পারে। বিএনপির শীর্ষ একজন...